নীলফামারী ঘুরে দেখুন
পর্যটন ও স্থান
আঙ্গোরা মসজিদ ও মাজার
নীলফামারী সদর
দারোয়ানীর কাছে অবস্থিত একটি ঐতিহাসিক গম্বুজবিশিষ্ট মসজিদ ও মাজার।

ভীমের মায়ের চুলা
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ উপজেলা কমপ্লেক্স এর উত্তর-পশ্চিম দিকে ২০০ মিটার দূরে ‘ভীমের আখা’ বা ’ভীমের মায়ের চুলা’ অবস্থিত। এটি তিন দিকে উঁচু মাটির প্রাচীর বেষ্টিত একটি স্থাপনা যার প্রাচীরের উপরের তিনটি স্থান অপেক্ষাকৃত উঁচু। এর ভিতরের অংশ গভীর ও বাইরের তিন দিক পরিখা বেষ্টিত।

চিনি মসজিদ
সৈয়দপুর
নীলফামারীর সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। ব্যবসা-বাণিজ্যের জন্য এই শহরটি অনেক আগে থেকেই প্রসিদ্ধ হলেও অনেকের কাছে সৈয়দপুর ‘রেলের শহর’ বলে বেশি খ্যাত। এই শহরের প্রাচীন সৌন্দর্যের স্থাপত্য নিদর্শন হচ্ছে সৈয়দপুরের ‘চিনি মসজিদ’। যা অনেকের কাছে ‘চীনা মসজিদ’ নামে বেশি পরিচিত। মসজিদটি নীলফামারী সদর থেকে ২০ কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত।

ধর্মপালের রাজবাড়ী
জলঢাকা
গড় ধর্মপালের র্পর্বদিকে একটি ছোট নদীর তীরে ধর্মপালের রাজ প্রাসাদ ছিল। ধর্মপালের গড় থেকে ১ মাইল উত্তর-পশ্চিমে একটি মজে যাওয়া জলাশয় রয়েছে। যার পূর্ব পাড়ে বাঁধানো ঘাট ও একটি ৬ ফুট উঁচু ঢিবি এবং ঢিবির ভিতরের প্রাচীরের ইট দেখে অনেকে এটাকে ধর্মপালের রাজবাড়ি বলে মনে করেন।

গোমনাতি ফরেস্ট
গোমনাতি
গোমনাতি ফরেস্ট বাংলাদেশের নীলফামারী জেলার ডুমার উপজেলার গোমনাতি ইউনিয়নে অবস্থিত।
হাজী তালেঙ্গা বসুনীয়া মসজিদ
জলঢাকা
জলঢাকায় ১৭৯৫ সালে প্রতিষ্ঠিত তিন গম্বুজবিশিষ্ট একটি প্রাচীন মসজিদ।
হোটেল ফাইভ স্টার
সৈয়দপুর
হোটেল ফাইভ স্টার — নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার হোটেল বিভাগের একটি স্থান।
কিছুক্ষণ আবাসিক হোটেল
নীলফামারী সদর
কিছুক্ষণ আবাসিক হোটেল — নীলফামারী জেলার নীলফামারী সদর এলাকার হোটেল বিভাগের একটি স্থান।

কুন্দপুকুর মাজার
কুন্দপুকুর
নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ’কুন্দুপুকুর মাজার’ অবস্থিত।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মিউজিয়াম
নীলফামারী সদর
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মিউজিয়াম — নীলফামারী জেলার নীলফামারী সদর এলাকার পর্যটন ও স্থান বিভাগের একটি স্থান।
মুর্তজা ইনস্টিটিউট
সৈয়দপুর
সৈয়দপুর রেলস্টেশনের পাশে অবস্থিত ঐতিহাসিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা একসময় ইউরোপিয়ান ক্লাব ছিল।

নীল কুঠি
নীলফামারী সদর
নীলফামারী জেলা শহর থেকে ডোমার সড়কে তিন কিলোমিটারের মতো এগোলে ঐতিহ্যবাহী স্থান নীলফামারী নটখানা। বিশাল জায়গা নিয়ে একতলা ভবন। যে ভবনের পরতে পরতে লুকিয়ে আছে নিপীড়নের গল্প, শোষণের গল্প। ভবনটির দিকে চোখ পড়লেই হৃদয়পটে ভেসে ওঠে দরিদ্র কৃষকের ওপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বীভৎস দৃশ্য।
নীলফামারী সার্কিট হাউস
নীলফামারী সদর
নীলফামারী সার্কিট হাউস — নীলফামারী জেলার নীলফামারী সদর এলাকার হোটেল বিভাগের একটি স্থান।

নীলফামারী যাদুঘর
নীলফামারী সদর
ছয় হাজার বছরের প্রাচীন মরমর পাথর দেখতে চান? কিংবা শত বছরের পুরনো কষ্টিপাথরের মূর্তি, তালপাতায় লেখা রামায়ন, মহাভারত ও হারিয়ে যাওয়া পুঁথিসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন? তাহলে পা দিতে হবে নীলফামারী জাদুঘরে। হাজার বছরের পুরনো শাল কাঠের সাম্পান নৌকা, কেরোসিনচালিত ফ্যান, প্রাচীন জিপ গাড়ি, প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দিক (র.) হস্তলিপি, অখণ্ড ভারতের মানচিত্র, টরেটক্কা মেশিন, এখানে সংরক্ষিত।

নীলসাগর
গোড়গ্রাম
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে এই বিশাল দীঘিটি অবস্থিত। কথিত আছে, রাজা বিরাট কয়েকশ বছর আগে দীঘিটি খনন করেন। নীলসাগরের আয়তন ৫৩.৯০ একর। দীঘির পাড়ে অনেক বনজ, ফলজ ও ঔষধি গাছ রয়েছে। শীতকালে প্রচুর অতিথি পাখির আগমনে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং দূরদূরান্ত থেকে পর্যটকেরা পাখি পর্যবেক্ষণ ও আনন্দভ্রমণে আসেন।
রাজা হরিশচন্দ্র পাট
খুটামারা
জলঢাকায় রাজা হরিশচন্দ্রের সঙ্গে সম্পর্কিত বলে কথিত একটি প্রাচীন প্রত্নঢিবি।
খ্রিষ্টান কবরস্থান
সৈয়দপুর
সৈয়দপুরের ইসলামবাগে অবস্থিত কোম্পানি আমলের একটি ঐতিহাসিক খ্রিষ্টান সমাধিক্ষেত্র।
সৈয়দপুর রোমান ক্যাথলিক গির্জা
সৈয়দপুর
সৈয়দপুর রেলস্টেশনের পাশে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন গির্জা।
শাহাজাত প্যালেস
জলঢাকা
শাহাজাত প্যালেস — নীলফামারী জেলার জলঢাকা এলাকার হোটেল বিভাগের একটি স্থান।
১–২০ / মোট ২০