কুন্দপুকুর মাজার

পর্যটন ও স্থান

কুন্দপুকুর মাজার

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ’কুন্দুপুকুর মাজার’ অবস্থিত।

কুন্দপুকুরকমিউনিটি ডিরেক্টরি

পরিচিতি

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ’কুন্দুপুকুর মাজার’ অবস্থিত। সূদুর পারস্য হতে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য হযরত মহিউদ্দিন চিশ্‌তি (রাঃ) আসেন। ইসলামের এ মহান সাধকের মাজার‘ কুন্দুপুকুর মাজার’ হিসাবে পরিচিত । জেলা সদর থেকে দুরত্ব ৫ কিঃমিঃ। এখানে একটি মসজিদ, একটি হেফজখানা, একটি বড় পুকুর আছে। হেফজখানায় ১৭ জন ছাত্র হেফজ করছেন। প্রতি বছর ৫ মাঘ এখানে বার্ষিক ওরশ হয়। ওরশে দূর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে ৫ সদস্যের এডহক কমিটি মাজার পরিচালনা করছেন।

ঠিকানা

কুন্দপুকুর ইউনিয়ন, নীলফামারী সদর

মানচিত্র

মানচিত্রে দেখুন দিকনির্দেশনা

আশপাশের স্থান

উৎস ও তথ্যসূত্র

  1. Nilphamari District Official Tourism Spot Directory