পরিচিতি
ছয় হাজার বছরের প্রাচীন মরমর পাথর দেখতে চান? কিংবা শত বছরের পুরনো কষ্টিপাথরের মূর্তি, তালপাতায় লেখা রামায়ন, মহাভারত ও হারিয়ে যাওয়া পুঁথিসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন? তাহলে পা দিতে হবে নীলফামারী জাদুঘরে। হাজার বছরের পুরনো শাল কাঠের সাম্পান নৌকা, কেরোসিনচালিত ফ্যান, প্রাচীন জিপ গাড়ি, প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দিক (র.) হস্তলিপি, অখণ্ড ভারতের মানচিত্র, টরেটক্কা মেশিন, এখানে সংরক্ষিত।
প্রাচীন যুগের হারিকেন ও তালা, ৬০ কেজি ওজনের পানির বোতল, তালপাতার পুঁথি, রংপুরের মহারাজা জিএল রায়ের চাদর, রাজকীয় জরীর পোশাক, ১৯৫৭ সালের আওয়ামী লীগের ব্যানার ও ছয় দাঁত বিশিষ্ট জিহ্বা সংযুক্ত শানপাথরের মূর্তি; আরবী, ফার্সি ও বাংলা লেখায় ভূমির দানপত্রসহ আরও অনেক প্রাচীন জিনিসপত্র আছে নীলফামারী জাদুঘরে।
১৯৫৮ সালে জেলা প্রশাসকের পরিত্যক্ত একটি কক্ষে অস্থায়ীভাবে জাদুঘরটি স্থাপন করা হয়। এটি পরিপূর্ণতা পায় ১৯৮৩ সালে। ২০০০ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক এবিএম কামরুল ইসলাম। তবে স্থানস্বল্পতা, জনবল সংকট ও অর্থাভাবে জাদুঘরটির বেহাল দশা।
ঠিকানা
Old Deputy Commissioner's Office building, Nilphamari
